জীবন হল ধন্য 🌾 কবি - মমিনুল ইসলাম মোল্লা
🌾 জীবন হল ধন্য 🌾
কবি - মমিনুল ইসলাম মোল্লা
দিন নেই রাত নেই
হাল দেই জমিতে
আরাম আয়েশ ভুলে গিয়ে
কাজ করি পানিতে।
জৈষ্ঠ্যের খরা কিংবা
আষাঢ়ের বাদল,
কিছুই ভাঙ্গতে পারে না
মোদের মনোবল।
মাথার ঘাম পায়ে ফেলে
খাদ্য যোগাই সবার জন্য,
কৃষক্ হয়েছি বলে
জীবন হল ধন্য।
✍️ লেখক পরিচিতি: মমিনুল ইসলাম মোল্লা, কবি, সাংবাদিক ও শিক্ষাবিদ। কুমিল্লা। 🌾
কোন মন্তব্য নেই