📖 তিলাওয়াতকারী জান্নাতে পাবে 🕌 পাকা বাড়ি
📖 তিলাওয়াতকারী জান্নাতে পাবে 🕌 পাকা বাড়ি 🏡
মমিনুল ইসলাম মোল্লা।।
প্রথম শব্দের শেষ হরফ মাদ্ যুক্ত হলে
পরের শব্দের শুরুতে, হামযা যদি মেলে
➤ তিন আলিফ টানবো — মাদ্দে মুনফাসিলে।
একই শব্দে মাদ্দের পরে হামযা পাওয়া গেলে
➤ চার আলিফ টানবো আমি, মাদ্দে মুত্তাসিলে।
এক বলিতে যত সময় এক আলিফে তত
⚠️ মাদ্দের নিয়ম না জানিলে তিলাওয়াত হবে “ক্ষত”।
হরকতের উচ্চারণ তাড়াতাড়ি, নেই কোনো বাড়াবাড়ি
🌸 তিলাওয়াতকারী জান্নাতে পাবে, পাকা-পোক্ত বাড়ি। 🏠
---
✍️ লেখক পরিচিতি:
মমিনুল ইসলাম মোল্লা, কলেজ শিক্ষক, কবি এবং মানবাধিকার কর্মী।
কোন মন্তব্য নেই